দাম বাড়ছে আকরিক লোহার

গিনির সিমান্ডু প্রকল্প থেকে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং চীনে চাহিদা বাড়ার প্রত্যাশায় গতকাল টানা ষষ্ঠ দিনের মতো বেড়েছে আকরিক লোহার দাম।

গিনির সিমান্ডু প্রকল্প থেকে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং চীনে চাহিদা বাড়ার প্রত্যাশায় গতকাল টানা ষষ্ঠ দিনের মতো বেড়েছে আকরিক লোহার দাম। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল পণ্যটির দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৮০৯ ইউয়ানে (১১৩ ডলার ৫৭ সেন্ট), যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৩ শতাংশ বেশি। এর আগে লেনদেনের শুরুতে ডিসিইতে প্রতি টন আকরিক লোহার দাম পৌঁছেছিল ৮১৪ ইউয়ানে, যা ২৫ জুলাইয়ের পর সর্বোচ্চ।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে টনপ্রতি ১০৭ ডলার ১০ সেন্টে স্থির হয়। লেনদেনের শুরুতে এটি ১০৭ ডলার ৬৫ সেন্টে পৌঁছেছিল, যা ২৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

সিমান্ডু প্রকল্পের বার্ষিক উত্তোলন সক্ষমতা ১২ কোটি টন। গিনিতে অবস্থিত এ প্রকল্প থেকে আকরিক লোহা উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণ বাড়ার কথা ছিল।

তবে দেশটির সরকারের নীতিপরিবর্তনের কারণে আকরিক স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করতে হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে দেশটি থেকে কমতে পারে পণ্যটির রফতানি।

আরও