বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৫১ শতাংশ

প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট লোকসান কমেছে ৫১ দশমিক ২৫ শতাংশ।

প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট লোকসান কমেছে ৫১ দশমিক ২৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিডি ল্যাম্পসের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৬ কোটি ৫৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ কোটি ৪৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ নভেম্বর।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) বিডি ল্যাম্পসের আয় হয়েছে ৪৮ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ কোটি ১৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫ কোটি ৮৮ লাখ টাকা। প্রথম প্রান্তিকে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ১২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮২ টাকা ৯১ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি ল্যাম্পস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১০ পয়সা।

বিডি ল্যাম্পসের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৮ কোটি ৬৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৮৭৭। এর ৬১ দশমিক ৮৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৮৯, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও