দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৮২ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৯ টাকা ৭০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩০৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ সামিট অ্যালায়েন্স পোর্টের ৯ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এনভয় টেক্সটাইলের ৭ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ২০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯০ পয়সায়। ইস্টার্ণ ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪ টাকায়। ওরিয়ন ইনফিউশনের ব্লক মার্কেটে ৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৬১ টাকা ৫০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে প্যারামাউন্ট টেক্সটাইলের ৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৮ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৩০ পয়সায়।