প্রকল্পটিতে বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইটসহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করা হবে। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রফতানি করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩০৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
গতকাল বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইকোলেটের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইকোলেটের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সোলিমান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইকোলেটের প্রতিনিধিরা।
ইকোলেটের এ বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান তৈরি পোশাক খাতের বাইরে পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশের রফতানিমুখী শিল্পভিত্তির বৈচিত্র্যকরণে অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।
বেপজা জানায়, প্রচলিত রফতানি খাতের বাইরে উচ্চ মূল্যের ও প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে পণ্য ও রফতানি বহুমুখীকরণে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের নতুন সুযোগ সৃষ্টি করবে।