চীনে ইস্পাতের চাহিদা ও উৎপাদন কমেছে। এ কারণে ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে ইস্পাত উৎপাদনে ব্যবহৃত উপাদান আকরিক লোহার গড় দাম গত সপ্তাহে কমেছে ৩ দশমিক ৯৫ শতাংশ। খবর বিজনেস রেকর্ডার।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে শুক্রবার আকরিক লোহার দাম কমেছে ১ দশমিক ১৬ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৭৬৬ ইউয়ানে (১০৭ ডলার ৫৪ সেন্ট)।
এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৭৯ শতাংশ কমে টনপ্রতি ১০২ ডলার ৫ সেন্টে নেমেছে। চলতি সপ্তাহজুড়ে তা নিম্নমুখী হয়েছে ৩ দশমিক ৯ শতাংশ।
এএনজেডের বিশ্লেষকরা বলেন, ‘চীনের বিভিন্ন শিল্পে অতিরিক্ত উৎপাদনক্ষমতা কমানোর প্রয়াস অব্যাহত রয়েছে। বিশেষ করে ইস্পাত খাতে তা বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’