গ্রিনল্যান্ড বিষয়ে শুল্ক হুমকি থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প

ন্যাটোর সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের।

ন্যাটোর সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। বিষয়টি উল্লেখ করে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানা না গেলেও আলোচনা ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে বলে বর্ণনা করেছেন ট্রাম্প ও ন্যাটো উভয় পক্ষ। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ পাওয়ার দাবি পূরণ করবে এমন কোনো চুক্তির ইঙ্গিত পাওয়া যায়নি। একই দাবি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। খবর বিবিসি

আরও