দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৯১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৬৭ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ১০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১২ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২০৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ ফাইন ফুডসের ৯ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩১৪ টাকা ৭০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি ইন্স্যুরেন্সের ৪ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৬ টাকা ৩০ পয়সায়। ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। ডমিনেজ স্টিলের ৪ কোটি ২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা ও ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।