সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বিগত বছরের আর্থিক বিবরণী অনুমোদনসহ বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ পর্ষদের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদসহ সব অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিব।