গ্রুপটি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে আগামী পাঁচ বছরে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড ব্যবসা থেকে ১০০ বিলিয়ন ডলারের বেশি আয় করার লক্ষ্য রয়েছে। এ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ঘোষণার সময় কোম্পানিটি তাদের সর্বশেষ ত্রৈমাসিকে মুনাফায় ৬৭ শতাংশ পতনের কথাও জানিয়েছে। তবে তাদের ক্লাউড ব্যবসা থেকে আয় গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে এ প্রান্তিকে ৬২০ কোটি ডলার আয় হয়েছে।