লভ্যাংশ দেবে না তিন কোম্পানি

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে তিন কোম্পানি।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো ওরিয়ন ফার্মা লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড ও মেট্রো স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

ওরিয়ন ফার্মা: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

ইস্টার্ন কেবলস: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩২ পয়সায়।

মেট্রো স্পিনিং: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সায়।

আরও