সৌদি আরবে আরঅ্যান্ডডি খাতে ব্যয় বেড়েছে ৩০.৪ শতাংশ

সৌদি আরবে গত বছর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে ব্যয় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ কোটি সৌদি রিয়াল বা ৭৮৬ কোটি ডলারে।

সৌদি আরবে গত বছর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে ব্যয় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ কোটি সৌদি রিয়াল বা ৭৮৬ কোটি ডলারে। এতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্যবসা খাত, ৪০ দশমিক ৩ শতাংশ। এর পরই ৪০ দশমিক ২ শতাংশ হিস্যা ছিল সরকারি খাতের। ১৯ দশমিক ৫ শতাংশ হিস্যা নিয়ে দেশটির আরঅ্যান্ডডি ব্যয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উচ্চশিক্ষা খাত। ২০২৪ সালে সৌদি আরবে গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত কর্মী ১৪ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৯৩ জনে। খবর অ্যারাবিয়ান নিউজ

আরও