দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ ইউরোমানি অ্যাওয়ার্ডসে সেরা ট্রানজেকশন ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে ইউরোমানি এইচএসবিসিকে বিশ্বের সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক এবং এশিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরের সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক হিসেবেও স্বীকৃতি দিয়েছে।
দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এইচএসবিসি ক্রস বর্ডার সাপ্লাই চেইনের জন্য ট্রেড ও ক্যাশ ম্যানেজমেন্ট অবকাঠামো আধুনিকীকরণে ভূমিকা রাখে।
এ স্বীকৃতির পেছনে রয়েছে এইচএসবিসির সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম যার মাধ্যমে ক্রস বর্ডার এবং অভ্যন্তরীণ লেনদেনকে একসঙ্গে যুক্ত করা যায়। এর অংশ হিসেবে সম্পূর্ণ কাগজবিহীন ও রিয়েল টাইম ট্রেড ঋণ ও সরবরাহকারীদের পরিশোধের সুবিধার জন্য ট্রেডপে চালু করা হয়েছে।
স্বীকৃতির বিষয়ে এইচএসবিসি সিইও মো. মাহবুব উর রহমান বলেন, এ স্বীকৃতি আমাদের ওপর গ্রাহকদের আস্থার প্রতিফলন। বাংলাদেশে বাণিজ্য ও লেনদেন আধুনিকীকরণের ক্ষেত্রে আমরা যে দীর্ঘ পথ অতিক্রম করেছি তার প্রমাণ। আমাদের উপর গ্রাহকরা যেই বিশ্বাস ও আস্থা রেখেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। -বিজ্ঞপ্তি