সিটিজেনস ব্যাংকের খাতুনগঞ্জ শাখার উদ্বোধন

চট্টগ্রামের খাতুনগঞ্জে সড়কের নূর মার্কেটে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটি উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।

সিটিজেনস ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ শাখার আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে সড়কের নূর মার্কেটে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটি উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সিটিজেনস ব্যাংক। এ লক্ষ্যে খাতুনগঞ্জ শাখায় উদ্যোক্তাদের জন্য চাহিদা অনুযায়ী অর্থায়ন, কার্যকরী মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স ও পরামর্শমূলক সেবা দেয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আমানত, ভোক্তা ঋণ, রেমিট্যান্স ও ডিজিটাল ব্যাংকিং সেবা।

আরও