উত্তরা ব্যাংক পিএলসির লেডিস ব্রাঞ্চ, ঢাকার উদ্যোগে ‘সি ম্যাটার্স—ওম্যান হেলথ অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল ওমেন্স ক্লাবে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে নারীর স্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে আলোচনা, পূর্ণাঙ্গ শারীরিক সুস্থতা ও ফিটনেস সেশন এবং ব্যাংকের লেডিস ব্রাঞ্চের প্রবীণ গ্রাহকদের বিশেষ সম্মাননা দেয়া হয়। উত্তরা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম প্রধান অতিথি ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান বিশেষ অতিথি ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন পাশা খান, মহাব্যবস্থাপক রীনা সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক নাজনীন নাহার শারমিন এবং নারী উদ্যোক্তা মনিরা ইমদাদসহ আমন্ত্রিত গ্রাহকরা।