চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ৪ হাজার ৬০ কোটি ডলার উদ্বৃত্ত ছিল জার্মানির। উদ্বৃত্তের এ আকার পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ কম। ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রগামী রফতানি ৫ দশমিক ৩ শতাংশ কমলেও জার্মানিতে আমদানি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ৮ হাজার ২২০ কোটি ডলারে পৌঁছে, ওই সময় বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন ট্রাম্প। খবর আনাদোলু