চীনা ও ভারতীয় পণ্যে শুল্ক আরোপে জি৭ দেশগুলোর ওপর মার্কিন চাপ

চীনা ও ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করতে জি৭ দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

চীনা ও ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করতে জি৭ দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর একই ধরনের চাপ দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে বলা হচ্ছে, জ্বালানি তেল ক্রয়ের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে চীন ও ভারত। জি৭ অর্থমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত এক ফোন বৈঠকে যুক্তরাষ্ট্র এ আহ্বান জানিয়েছে। গত শুক্রবারের বৈঠকটি পরিচালনা করেন কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপান। পরে কানাডার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, রাশিয়াকে যুদ্ধ বন্ধে চাপ দেয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। খবর ও ছবি রয়টার্স

আরও