২৪৭ বিলিয়ন ডলার মুনাফা করেছে বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল

বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল (জিপিএফজি) গত বছর ২৪৭ বিলিয়ন ডলার মুনাফা করেছে।

বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল (জিপিএফজি) গত বছর ২৪৭ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এতে ভূমিকা রেখেছে প্রযুক্তি, আর্থিক ও খনিজ খাতের শেয়ারদরের উত্থান। ২০২৫ সালের শেষ নাগাদ জিপিএফজির বাজারমূল্য ছিল ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। এ সময় তহবিলটির বিনিয়োগে রিটার্ন ছিল ১৫ দশমিক ১ শতাংশ। জিপিএফজির মোট বিনিয়োগের প্রায় ৭১ শতাংশই ছিল শেয়ারে, এ খাতে গত বছর গড়ে ১৯ দশমিক ৩ শতাংশ রিটার্ন এসেছে। নরগেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (এনবিআইএম) পরিচালনাধীন তহবিলটির ৬০টি দেশের সাত হাজারের বেশি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে। খবর আনাদোলু

আরও