কর্মী ছাঁটাইয়ের ঘোষণা গুগলের

পিপল অপারেশনস নামে পরিচিত মানবসম্পদ এবং ক্লাউড বিভাগে কর্মী ছাঁটাই করছে গুগল।

পিপল অপারেশনস নামে পরিচিত মানবসম্পদ এবং ক্লাউড বিভাগে কর্মী ছাঁটাই করছে গুগল। অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর সিএনবিসি।

গুগলের মানবসম্পদ বিভাগ মার্চের শুরু থেকে যুক্তরাষ্ট্রে কর্মরত পূর্ণকালীন কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রোগ্রাম চালু করবে। মানবসম্পদ বিভাগের প্রধান ফিওনা সিকোনি স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোয় মনোযোগ দিচ্ছে কোম্পানিটি। এ কারণে ব্যয় কমানোর লক্ষ্য নিয়েছে। সম্প্রতি গুগলের এআই পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এ খাতে0দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে কার্যক্রম আরো দক্ষ ও টেকসই করতে চায় তারা।

একই সঙ্গে পুনর্গঠন করা হচ্ছে গুগল ক্লাউড। ফলে সেলস, কাস্টমার এক্সপেরিয়েন্স ও মার্কেটিং টিমে পরিবর্তন এসেছে। কিছু পদ ভারত ও মেক্সিকো সিটিতে স্থানান্তর করা হয়েছে, যা ব্যয় হ্রাস ও বৈশ্বিক সম্প্রসারণ কৌশলের অংশ।

গুগল জানিয়েছে, এ পরিবর্তন স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়ার অংশ, যা দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত করবে।

প্রযুক্তি বাজারে অ্যামাজন ও মাইক্রোসফট আজুরের সঙ্গে প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গুগলের ক্লাউড বিভাগ। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ক্লাউড বিভাগের আয় ৩০ শতাংশ বেড়েছে।

আরও