পূর্বাভাসের তুলনায় বেকারত্ব বেড়েছে যুক্তরাজ্যে

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যুক্তরাজ্যে বেকারত্বের হার পৌঁছেছে ৫ শতাংশে, যা বাজার পূর্বাভাসের তুলনায় বেশি।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যুক্তরাজ্যে বেকারত্বের হার পৌঁছেছে ৫ শতাংশে, যা বাজার পূর্বাভাসের তুলনায় বেশি। গত বছরের একই প্রান্তিকে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৩। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছে, ১৬ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৮। সেপ্টেম্বর পর্যন্ত বেকার ছিল প্রায় ১৮ লাখ ব্রিটিশ। এদিকে জুলাই-সেপ্টেম্বরে যুক্তরাজ্যে কর্মসংস্থান হার ছিল ৭৫ শতাংশ বা ৩ কোটি ৪২ লাখ, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কম। খবর আনাদোলু

আরও