সবুজ শিল্প ও আইসিটি খাতে অর্থায়নে ব্যাংক এশিয়ার চুক্তি

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম থেকে সবুজ শিল্প-কারখানা স্থাপন ও আইসিটি খাতের বিভিন্ন প্রকল্পে উদ্যোক্তাদের স্বল্প খরচে অর্থায়ন করবে ব্যাংক এশিয়া।

সবুজ শিল্প-কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নূরুন্নবী এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম থেকে সবুজ শিল্প-কারখানা স্থাপন ও আইসিটি খাতের বিভিন্ন প্রকল্পে উদ্যোক্তাদের স্বল্প খরচে অর্থায়ন করবে ব্যাংক এশিয়া। এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটি টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যাংকিং ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অর্থায়নের সুযোগ পাবে। 

আরও