চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অ্যাপলের আইফোন সরবরাহ ২০ শতাংশ বেড়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, চিপের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে চীনের সামগ্রিক স্মার্টফোন বাজার ৪ শতাংশ সংকুচিত হলেও অ্যাপল ও হুয়াওয়ে নিজেদের সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধার কারণে চীনা গ্রাহকরা আইফোনের দিকে বেশি ঝুঁকছেন। বর্তমানে ২০ শতাংশ বাজার হিস্যা দখল করে হুয়াওয়ে শীর্ষে রয়েছে এবং ১৯ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। শাওমি ও অপোর মতো অন্যান্য ব্র্যান্ডের বিক্রি এ সময়ে অনেকটা কমেছে। খবর ও ছবি রয়টার্স

আরও