এলএমইতে কমেছে তামার দাম

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দাম কমেছে তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দাম কমেছে তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর। এছাড়া ডলারের বিনিময় হার বৃদ্ধিও ধাতবপণ্যটির বাজারদর কমার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গত শুক্রবার তামার দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৫৭৫ ডলারে, যা ৩ জুনের পর সর্বনিম্ন।

ব্রোকার প্রতিষ্ঠান মারেক্সের সিনিয়র বেজ মেটাল স্ট্র্যাটেজিস্ট আলাস্টেয়ার মুনরো বলেন, ‘বাজার এখন তামা ও অ্যালুমিনিয়াম খাতে ঝুঁকি কমাচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের কমেক্স এক্সচেঞ্জে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে তামার দাম কমেছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি পাউন্ডের মূল্য নেমে এসেছে ৪ ডলার ৭৪ সেন্টে।

তবে চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) অ্যালুমিনিয়ামের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ২০ হাজার ৪২৫ ইউয়ানে। এ বিষয়ে এক বিশ্লেষক বলেন, ‘অন্যান্য ধাতুর তুলনায় অ্যালুমিনিয়ামের বাজারদর বেশি। এর মূল কারণ চীনের বাজারে শক্তিশালী চাহিদা ও এসএইচএফইর গুদামগুলোয় মজুদ হ্রাস।’

আরও