ডেভেলপারদের জন্য ইনোভেশন সামিট চালু করল বিডিঅ্যাপস

আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ চালু করেছে রবি আজিয়াটা পিএলসির মোবাইল অ্যাপ্লিকেশন প্লাটফর্ম বিডিঅ্যাপস।

আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ চালু করেছে রবি আজিয়াটা পিএলসির মোবাইল অ্যাপ্লিকেশন প্লাটফর্ম বিডিঅ্যাপস। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সলিউশন উপস্থাপন করতে পারবেন।

রাজধানীতে রবির করপোরেট অফিসে গতকাল এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান। এ সময় রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ, করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

বিডিঅ্যাপস রবি আজিয়াটার একটি ডিজিটাল উদ্যোগ। এটি দেশের অন্যতম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম, যা স্থানীয় ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপায়িত করার জন্য টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।

অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক বলেন, ‘বিডিঅ্যাপস তরুণদের অনুপ্রাণিত করতে এ ইনোভেশন সামিটের আয়োজন করছে, যা তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে। আশা করছি, এ ধরনের আয়োজন দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে শক্তিশালী ও উদ্ভাবনী চিন্তাধারাকে আরো বেগবান করতে সহায়ক হবে।’

সংবাদ সম্মেলনে রবি আজিয়াটার সিসিও শিহাব আহমাদ বলেন, ‘বিডিঅ্যাপসের প্রতিশ্রুতি হচ্ছে উদ্ভাবনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলা।’

কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে বিডিঅ্যাপস ইনোভেশন সামিট প্রতিযোগিতা। এতে অংশ নিতে আগ্রহীরা নির্ধারিত ওয়বসাইটে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। আগামী ১৯ জুন এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

আরও