চীনে ইস্পাত ব্যবহারের তথ্যে দাম বেড়েছে আকরিক লোহার

বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের ইস্পাত ব্যবহারের তথ্য বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের ইস্পাত ব্যবহারের তথ্য বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। এছাড়া আর্থিক প্রণোদনা আরো বাড়াতে পারে বেইজিং সরকার। এসব কারণে সামনের দিনগুলোয় ধাতবপণ্যটি তৈরির প্রধান উপাদান আকরিক লোহার দাম বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মে মাসের সরবরাহ চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম বেড়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৮৪০ ইউয়ানে (১১৬ ডলার), যা গত বছরের ৮ অক্টোবরের পর সর্বোচ্চ।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে মার্চের সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৩৪ শতাংশ বেড়ে টনে ১০৯ ডলার ৫ সেন্টে স্থির হয়েছে। হিসাব অনুযায়ী, চলতি সপ্তাহে উভয় সরবরাহ চুক্তির মূল্যই প্রায় ৩ শতাংশ বেড়েছে।

কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিল জানায়, গত সপ্তাহে নির্মাণ খাতে ব্যবহৃত ইস্পাত পণ্যের লেনদেনের পরিমাণ ৪৪ শতাংশ বেড়ে ১ লাখ ১২ হাজার ৬০০ টনে পৌঁছেছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আগের সপ্তাহের তুলনায় রেবারের ব্যবহার ১৬৩ শতাংশ বেড়েছে। এ সময় মোট ব্যবহার পৌঁছেছে ১৬ লাখ ৯০ হাজার টনে।

আরও