ইউটিউবের সাবস্ক্রিপশন ফি বাড়ল যুক্তরাষ্ট্রে

টানা তিন বছর পর যুক্তরাষ্ট্রে নিজেদের সব ধরনের সাবস্ক্রিপশন সেবার মূল্য বাড়িয়েছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব।

শুক্রবার গুগল মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই দেশটিতে ব্যক্তিগত প্রিমিয়াম প্ল্যানের মাসিক খরচ ১৩ ডলার ৯৯ সেন্ট থেকে বাড়িয়ে ১৫ ডলার ৯৯ সেন্ট করা হয়েছে। এছাড়া ফ্যামিলি প্ল্যানের ক্ষেত্রে মাসিক খরচ ৪ ডলার বেড়ে দাঁড়িয়েছে ২৬ ডলার ৯৯ সেন্টে। কম খরচের ইউটিউব লাইট প্যাকের জন্য এখন থেকে গ্রাহকদের প্রতি মাসে গুনতে হবে ৮ ডলার ৯৯ সেন্ট। কনটেন্ট তৈরি ও পরিচালন খরচ বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব। খবর রয়টার্স

আরও