প্রাইম ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পরিচালনা পর্ষদের এক সভায় গতকাল এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে কনসোলিডেটেড ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফায় ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রাইম ব্যাংক। এ সময় নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। এছাড়া শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮৫ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ দশমিক ১৬ টাকা।
২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ দশমিক ৪৪ ও ১৩ দশমিক ৪৩ টাকায়। ২০২৪ সালের একই সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে ৩০ দশমিক ৭২ ও ১ দশমিক ১৯ টাকা।
প্রথম প্রান্তিক শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৩৩ কোটি টাকায়। এছাড়া ঋণ ও অগ্রিমের পরিমাণ ৩৩ হাজার ৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ২ শতাংশে। —বিজ্ঞপ্তি