২০০২ সালে তুরস্কের জিডিপি ছিল ২৩৮ বিলিয়ন, যা গত বছর বেড়ে দাঁড়িয়েছিল ১ দশমিক ৩২ ট্রিলিয়ন বা ১ লাখ ৩২ হাজার কোটি ডলার। দেশটির বাণিজ্যমন্ত্রী ওমের বেলাত এসব তথ্য উল্লেখ করে জানান, চলতি বছরের শেষ নাগাদ তুরস্কের জিডিপি ১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ১ লাখ ৪০ হাজার কোটি ডলার অতিক্রম করতে পারে। ইস্তানবুলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ কে পার্টি দায়িত্ব নেয়ার পর থেকে ২২ বছরে তুরস্কের অর্থনীতি বার্ষিক ৫ দশমিক ৩ শতাংশ হারে সম্প্রসারণ হয়েছে।’ খবর ও ছবি আনাদোলু