মালয়েশিয়ায় দুই বছরের সর্বোচ্চে পাম অয়েলের মজুদ

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ জুলাইয়ে প্রায় দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে।

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ জুলাইয়ে প্রায় দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) দেয়া তথ্যানুযায়ী, মাস ভিত্তিতে দেশটির মজুদ ৪ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। এ সময় মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ১০ হাজার টনে। খবর বিজনেস রেকর্ডার।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মাসে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়া মজুদ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

এমপিওবি জানায়, জুলাইয়ে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ৭ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ১৮ লাখ ১০ হাজার টনে দাঁড়িয়েছে, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। অন্যদিকে জুলাইয়ে দেশটি থেকে পাম অয়েল রফতানির পরিমাণ ছিল ১৩ লাখ ১০ হাজার টন, যা আগের তুলনায় ৩ দশমিক ৮২ শতাংশ বেশি।

এর আগে রয়টার্সের এক জরিপে জুলাইয়ে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ ২২ লাখ ৫০ হাজার টন হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। এছাড়া উৎপাদন ও রফতানি যথাক্রমে ১৮ লাখ ৩০ হাজার টন ও ১৩ লাখ টনে পৌঁছাবে বলে ধারণা করা হয়েছিল।

আরও