ফিউচার মার্কেটে কমেছে জাপানি রাবারের দাম

ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে জাপানি রাবারের দাম কিছুটা কমেছে।

ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে জাপানি রাবারের দাম কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও বিশ্বের শীর্ষ রাবার ব্যবহারকারী দেশ চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধে সাময়িক বিরতির খবরে বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছে। ফলে গত সপ্তাহে প্রাকৃতিক রাবারের বাজারে প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) গত শুক্রবার অক্টোবরের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম কমেছে ৩ দশমিক ৩ ইয়েন বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩১৩ দশমিক ৪ ইয়েনে। গত সপ্তাহজুড়ে প্রাকৃতিক রাবারের দাম বেড়েছে ৪ দশমিক শূন্য ৫ শতাংশ, যা গত ১৪ জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

এদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম কমেছে ২৩৫ ইউয়ান বা ১ দশমিক ৫৫ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১৪ হাজার ৯০৫ ইউয়ানে (২ হাজার ৭০ ডলার ৮ সেন্ট)।

আরও