বীমা খাতের তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৮ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।
২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ১৪ টাকা ২৯ পয়সা।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৭ পয়সায়।
২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সায়।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যায়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ কোটি ২৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৫০৬। এর ৩১ দশমিক ৫৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে।