প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ ট্যাক্স বিল সিনেটে সংশোধনের ফলে যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা কয়েক ট্রিলিয়ন ডলার বাড়বে। মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) সর্বশেষ বিশ্লেষণে জানিয়েছে, বিলটি পাস হলে ২০২৫-৩৪ সালের মধ্যে বাজেট ঘাটতি প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার বাড়বে। প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলের তুলনায় এতে ঘাটতি প্রায় ১ ট্রিলিয়ন ডলার বেশি। এছাড়া বিলের প্রস্তাব অনুসারে, ২০৩৪ সালের মধ্যে স্বাস্থ্য বীমার বাইরে চলে যাবেন অতিরিক্ত ১ কোটি ১৮ লাখ মার্কিন, যা হাউজে পাস হওয়া বিলের তুলনায় বেশি। খবর ও ছবি এপি