রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার সম্ভাবনা

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী অপরিশোধিত জ্বালানি তেল খাতের বিনিয়োগকারীরা।

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী অপরিশোধিত জ্বালানি তেল খাতের বিনিয়োগকারীরা। এ দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বন্ধ হলে পণ্যটির সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে গতকাল তুলনামূলক স্থিতিশীল ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৪ ডলার ৭৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে আগের দিনের তুলনায় ৮ সেন্ট বা দশমিক ১১ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৭০ ডলার ৮২ সেন্টে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনিক কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, তারা রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেছেন। ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকরা এক নোটে জানান, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল ও বাজারে আরো সরবরাহ বাড়লে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫-১০ ডলার কমে যেতে পারে।’

আরও