শতভাগ পচনশীল শপিং ব্যাগ চালু করেছে এপেক্স

টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগ চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদের একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এপেক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। ফলে ব্যবহারের পর ফেলে দেয়ার সাত মাসের মধ্যেই এগুলো পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে যায়। এছাড়া ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে।

এপেক্স বলছে, পলিথিনের পরিবেশগত প্রভাব বিবেচনায় রেখে গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটার অভ্যাসে ছোট পরিবর্তন আনতেই এ উদ্যোগ, যা প্রতিষ্ঠানটির পরিবেশ ও টেকসই উন্নয়ন কর্মকাণ্ডের অংশ।

আরও