বিশ্ববাজারে রফতানি বেড়েছে কাঁচা কফির

এর মধ্যে ‘ব্রাজিল ন্যাচারালস’ ক্যাটাগরির অ্যারাবিকা কফি রফতানি ৭ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৭ লাখ ৬০ হাজার ব্যাগে।

বিশ্ববাজারে বেড়েছে কাঁচা বা সবুজ কফি রফতানি। গত জুনে আগের বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৮ শতাংশে। এ সময় মোট কফি রফতানি হয়েছে ১ কোটি ৪ লাখ ৮০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগ ৬০ কেজি)। ব্রাজিলের এ বিশেষ জাতের অ্যারাবিকা কফির রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়ায় সামগ্রিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়েছে। বিজনেস রেকর্ডার।

আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) গত ২৮ আগস্ট প্রকাশিত সর্বশেষ মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, দীর্ঘ ১৫ মাস টানা কমার পর এই প্রথম অ্যারাবিকা জাতের কফি রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেল। এর মধ্যে ‘ব্রাজিল ন্যাচারালস’ ক্যাটাগরির অ্যারাবিকা কফি রফতানি ৭ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৭ লাখ ৬০ হাজার ব্যাগে। অন্যদিকে ‘কলম্বিয়ান মাইল্ডস’ ক্যাটাগরির অ্যারাবিকা কফির রফতানি ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯০ হাজার ব্যাগে।

আরও