ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে এয়ারলাইনস পরিষেবায়

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইউরোপগামী এবং ইউরোপ থেকে আগত ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করছে এশিয়ার বেশকিছু এয়ারলাইনস।

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইউরোপগামী এবং ইউরোপ থেকে আগত ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করছে এশিয়ার বেশকিছু এয়ারলাইনস। গতকাল দিনের শুরুতে জানা যায়, পাকিস্তানে মোট ৫২টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিন ভারত থেকে ইউরোপগামী কিছু ফ্লাইটও দীর্ঘ রুটে যেতে দেখা গেছে। এতে প্রভাবিত হয়েছে ইভা এয়ার, কোরিয়ান এয়ার, থাই এয়ারওয়েজ, ভিয়েতনাম এয়ারলাইনস, চায়না এয়ারলাইনসসহ একাধিক সংস্থার পরিষেবা। শিডিউলে বড় ধরনের বিপর্যয়ের পর গতকাল বেশকিছু এয়ারলাইনস সংস্থার শেয়ারদরে পতন ঘটে। খবর রয়টার্স

আরও