পাকিস্তানের তামা খনি প্রকল্পে ৩০ কোটি ডলার অর্থায়ন এডিবির

পাকিস্তানে একটি বৃহৎ তামার খনির জন্য ৩০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

পাকিস্তানে একটি বৃহৎ তামার খনির জন্য ৩০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত ৪০ বছরের মধ্যে এটি এশিয়ার সবচেয়ে বড় বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাটির প্রথম খনিসংক্রান্ত অর্থায়ন। এ অর্থ বিনিয়োগ হবে রেকো ডিক স্বর্ণ ও তামার খনিতে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ব্যারিক মাইনিং, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও বেলুচিস্তান প্রদেশ। এ প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৯০০ কোটি ডলার। সর্বশেষ ১৯৮৩ সালে থাইল্যান্ডে একটি খনি প্রকল্পের জন্য ১ কোটি ৯২ লাখ ডলারের ঋণ দিয়েছিল এডিবি। খবর এফটি

আরও