চীনে ইস্পাতের চাহিদা হ্রাস, প্রতিকূল আবহাওয়া ও ইস্পাত কারখানাগুলোর মুনাফা কমে যাওয়া এর মূল কারণ বলে জানা গেছে। ফিউচার্স মার্কেটে গুরুত্বপূর্ণ এ কাঁচামালটির দাম টনপ্রতি ৭৬০ ইউয়ানের নিচে নেমে গেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
বাজার বিশ্লেষকদের মতে, চীনের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত এবং উত্তরাঞ্চলের তীব্র তাপপ্রবাহের কারণে নির্মাণকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দেশটিতে ইস্পাতের ব্যবহারে ভাটা পড়েছে। একই সঙ্গে খরচ বাড়ায় ইস্পাত কারখানাগুলো উৎপাদন ও কাঁচামাল কেনা কমিয়ে ৯০ শতাংশে কমিয়ে এনেছে। পাশাপাশি কারখানাগুলোর লাভ কমে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। বিভিন্ন বন্দরে আকরিক লোহার পর্যাপ্ত সরবরাহ থাকায় এর প্রভাবেও বাজারে নতুন চাপ তৈরি হয়েছে।
বাজারে কিছু সুনির্দিষ্ট গ্রেডের আকরিক লোহা সরবরাহ ঘাটতির কারণে দাম খুব বেশি কমেনি। এছাড়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত চীনা সংস্থা কিছু নিম্নমানের আকরিক লোহার সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে এ মন্দা ভাব বজায় থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।