সৌদি আরবের পণ্য বাণিজ্য উদ্বৃত্ত গত সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০০ কোটি রিয়াল বা ৬৯৩ কোটি ডলারের সমপরিমাণে, যা ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে এ উদ্বৃত্তের পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় ৬৬ দশমিক ৩ শতাংশ বেশি। এতে প্রধান অনুঘটক ছিল জ্বালানি তেলবহির্ভূত রফতানিতে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি। সেপ্টেম্বরে সৌদি আরব ১০ হাজার ১৩৯ কোটি রিয়ালের পণ্য রফতানি করেছে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। এছাড়া আমদানি ২ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩৯ কোটি রিয়ালে। খবর আরব নিউজ