শহরের যানজট কমানোর উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে নিউইয়র্কে চালু হয়েছে বিতর্ক তোলা কনজেশন প্রাইসিং। এর আওতায় ৫ জানুয়ারি থেকে শহরের ব্যস্ত এলাকায় গাড়ি চালানোর জন্য ফি নেয়া হচ্ছে। যানজট কমানোর পাশাপাশি এ উদ্যোগ রাজস্ব আয় ও বায়ুর মান উন্নত করার সুযোগ দেবে। তবে আইনি চ্যালেঞ্জ ও ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার কারণে এটি যুক্তরাষ্ট্রে নতুন প্রবণতা হয়ে উঠবে কিনা তা কিছুদিনের মধ্যে জানা যাবে। খবর সিএনএন