বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪৮ লাখ ডলার বিনিয়োগ করবে ওয়েসিস অ্যাকসেসরিজ

মিরসরাইয়ে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৪৮ লাখ ডলার বিনিয়োগে গার্মেন্টস অ্যাকসেসরিজ কারখানা স্থাপন করবে ওয়েসিস অ্যাকসেসরিজ (প্রা.) লিমিটেড।

মিরসরাইয়ে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৪৮ লাখ ডলার বিনিয়োগে গার্মেন্টস অ্যাকসেসরিজ কারখানা স্থাপন করবে ওয়েসিস অ্যাকসেসরিজ (প্রা.) লিমিটেড। এ উপলক্ষে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও ওয়েসিস অ্যাকসেসরিজের এমডি মো. সেলিম রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া বেপজা সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক ও নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা ইজেডের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও