এমইপি গ্রুপ নিয়ে এল গ্যাং সুইচ-সকেটের সিগনেচার সিরিজ

এ সময় সিগনেচার সিরিজের গ্যাং সুইচ-সকেটকে ফ্ল্যাগশিপ পণ্য হিসেবে বাজারে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমইপি গ্রুপ বাজারে এনেছে তাদের ফ্ল্যাগশিপ পণ্য ‘গ্যাং সুইচ-সকেট সিগনেচার সিরিজ’। রাজধানীর একটি হোটেলে গতকাল আনুষ্ঠানিকভাবে এ সিরিজের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশে নতুন এ সিরিজের বিপণন, বিতরণ ও ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়। এমইপি গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার, চিফ সেলস অফিসার এসএম হাবিবুর রহমান, হেড অব মার্কেটিং (ফ্যান ও কেবলস বিজনেস) শাকিল রায়হান ও হেড অব মার্কেটিং (লাইটিং অ্যান্ড অ্যাকসেসরিজ বিজনেস) মাহমুদ-উল-হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় সিগনেচার সিরিজের গ্যাং সুইচ-সকেটকে ফ্ল্যাগশিপ পণ্য হিসেবে বাজারে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া চলতি বছর বিক্রয় প্রবৃদ্ধি বাড়ানো, বাজার সম্প্রসারণ, ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করা এবং আধুনিক বিক্রয় ও বিপণন কৌশল বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী করা, পণ্যের সহজলভ্যতা ও বাজারে দৃশ্যমানতা বাড়ানো এবং খুচরা বিক্রেতা, পরিবেশক, ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার বলেন, ‘বিক্রয়, বিপণন, বিতরণসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টা টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।’ দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বাজারে এমইপির অবস্থান আরো সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও