ব্যাংকাসুরেন্স ক্যাম্পেইন বিজয়ীদের এয়ার টিকিট দিলো ব্র্যাক ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

ক্যাম্পেইনটি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা তুলে ধরার পাশাপাশি গ্রাহককেন্দ্রিক বিমা সেবা সম্প্রসারণে ফ্রন্টলাইন টিম ও ব্যক্তি-পর্যায়ের পারফর্মারদের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেছে

ব্যাংকাসুরেন্স ক্যাম্পেইন ‘চলো বিদেশ’-এর সেরা পারফর্মারদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ ক্যাম্পেইনটি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগ। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

আরো উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. জালালুল আজিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বিজয়ীদের হাতে এয়ার টিকিটসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্যাংকাসুরেন্স ক্যাম্পেইনের এ সাফল্য আমাদের দলগত প্রচেষ্টা, গ্রাহককেন্দ্রিক মনোভাব ও প্রগতি লাইফের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন। বিজয়ীদের এ অর্জনকে সম্মাননা জানানো শুধু ব্যক্তিগত সাফল্যের উদ্‌যাপনই নয়, বরং আমাদের ব্যাংকাসুরেন্স যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও।

ক্যাম্পেইনটি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা তুলে ধরার পাশাপাশি গ্রাহককেন্দ্রিক বিমা সেবা সম্প্রসারণে ফ্রন্টলাইন টিম ও ব্যক্তি-পর্যায়ের পারফর্মারদের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেছে।

-বিজ্ঞপ্তি

আরও