বিকাশ অ্যাপে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ‘ডিজিটাল লোন’ নিতে পারবেন গ্রাহকরা।

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ‘ডিজিটাল লোন’ নিতে পারবেন গ্রাহকরা। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে ২০২১ সালে এই ডিজিটাল ঋণ সুবিধা চালু হলেও এতদিন এর সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এ ঋণের সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এখন পর্যন্ত বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখের বেশি ডিজিটাল ঋণ নিয়েছেন প্রায় ১০ লাখ বিকাশ গ্রাহক, টাকার অংকে যার পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি।

গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত লোনের পরিমাণ লিখে পরের ধাপে গিয়ে শর্তাবলি ভালোভাবে পড়ে-বুঝে সম্মতি দিতে হবে। তারপর পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। ঋণের ধরন অনুযায়ী গ্রাহককে মাসিক কিস্তিতে তা পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেয়া হবে। তবে গ্রাহক চাইলে মেয়াদ পূর্তির আগেই আংশিক বা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে শুধু ব্যবহার করা সময়ের জন্যই সুদ দিতে হবে। অগ্রিম পরিশোধের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। এ ঋণের সর্বোচ্চ মেয়াদ ছয় মাস। এজন্য যেতে হবে না ব্যাংকে, লাগবে না কোনো কাগজপত্র। —বিজ্ঞপ্তি

আরও