যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা কানাডার

মার্ক কার্নি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধপণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, কাগজ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসাবে কানাডা। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে।’

যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল অটোয়ায় এ ঘোষণা দেন। খবর আল জাজিরা।

মার্ক কার্নি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধপণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, কাগজ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসাবে কানাডা। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র যেভাবে কানাডার পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে, কানাডাও একই পরিমাণ শুল্ক দিয়ে তার জবাব দেবে। এর মাধ্যমে কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষা দেয়ার চেষ্টা করা হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এসব পণ্যের মধ্যে রয়েছে অ্যালকোহল, আসবাব, দুগ্ধপণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার সরঞ্জাম ও হকি খেলার সামগ্রী। নতুন শুল্কের আওতায় পড়া পণ্যের মূল্য যুক্তরাষ্ট্রে কানাডার রফতানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ।

কানাডার প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে সরকার সহায়তা দেবে। আগামী সপ্তাহে এ সহায়তা কর্মসূচির ঘোষণা আসতে পারে।

কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শুরুতে অগ্রগতি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন নতুন কিছু শর্ত দেয়। কানাডার দৃষ্টিতে এসব শর্ত ছিল অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য। একই সঙ্গে এসব শর্ত ভবিষ্যৎ বাণিজ্য চুক্তির সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

আরও