এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গতকাল অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৭৭ হাজার ৬০২টি শেয়ার ৬ হাজার ১২৪ বার হাতবদল হয়েছে। এদিন শেয়ারটির দর ১৫৬ টাকা ৩০ থেকে ১৭০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৯০ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১০ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।