এছাড়া অন্যান্য সূচকেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। এর আগে ১১ আগস্ট ডিএসইতে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছিল। তবে সূচক বাড়লেও গতকাল এক্সচেঞ্জটিতে মোট লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স সূচক প্রায় ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬৪০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১২৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১২৭ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ইসলামী ব্যাংক ও এনবিএলের শেয়ার।
ডিএসইতে গতকাল ৪৬৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল প্রায় ৫০৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১৪৪টির ও দর অপরিবর্তিত ছিল ৬৪টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৯ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১০ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। সাধারণ বীমা খাত ১০ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৮ শতাংশ।
গতকাল প্রকৌশল খাতে ১ দশমিক ২ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ৮, ব্যাংক খাতে দশমিক ৬ ও কাগজ খাতে দশমিক ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সিরামিক খাতে ১ দশমিক ২, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ১, চামড়া ও সিমেন্ট খাতে দশমিক ৫ ও বিবিধ খাতে দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১ পয়েন্ট কমে ৯ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত ছিল ২০টির। গতকাল সিএসইতে ২১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি টাকা।