বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের মূল্য

আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল।

আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে যাওয়ার উদ্বেগের পাশাপাশি অতিরিক্ত সরবরাহের চাপ পণ্যটির দাম স্থিতিশীল থাকার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট গতকাল ব্যারেলপ্রতি ৬৬ ডলার ৫৬ সেন্টে লেনদেন হয়েছে। এটি আগের দিনের তুলনায় ১২ সেন্ট বা দশমিক ২ শতাংশ কম। এ সময় অক্টোবরে সরবরাহের চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৩ সেন্ট কমে ৬২ ডলার ৬৫ সেন্টে নেমেছে। এ সময় নভেম্বরে সরবরাহের চুক্তিতে ডব্লিউটিআইয়ের দাম ১৮ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৬২ ডলার ২২ সেন্টে লেনদেন হয়।

রুশ সামরিক উড়োজাহাজের বিরুদ্ধে আকাশসীমা লংঘনের অভিযোগ তুলেছে পোল্যান্ড। সদস্য দেশটির এমন অভিযোগের প্রেক্ষাপটে ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার সংঘাতের আশঙ্কা বেড়েছে। একই সময় মধ্যপ্রাচ্যে চারটি পশ্চিমা দেশের ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেয়ার পর ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে অতিরিক্ত সরবরাহের চাপ দামের ওপর প্রভাব কমিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা তৃতীয় থেকে চতুর্থ প্রান্তিক ও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ধীরে ধীরে কমবে। একই সময় ওপেক প্লাস-ভুক্ত দেশগুলোয় উত্তোলন বাড়ছে।’

আরও