সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন, বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে আলোচনা হয়।

এসব কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

—বিজ্ঞপ্তি

আরও