মুজিববর্ষ উপলক্ষে পাবনায় রুচি’র আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হলো ‘নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১’। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলার আটঘরিয়া থানার গোড়রী চিকনাই নদীতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় এবারও স্কয়ার গ্রুপের ব্র্যান্ড ‘রুচি’-র আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বরাবরের মতোই উৎসবমুখর পরিবেশে এবারের নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়। শনিবারে নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন। 

তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর হাদল নিউ একতা এক্সপ্রেস- হাদল বিজয়ী হিসেবে ১ম পুরস্কার, আত্রাই এক্সপ্রেস- জুমায়খিরি ২য় পুরস্কার এবং বাংলার দুলদুল- পাবাখালি ৩য় পুরস্কার অর্জন করে। এছাড়া অংশগ্রহণকারী বাকি নৌকাগুলোকে সৌজন্য পুরস্কার হিসেবে টেলিভিশন দেয়া হয়। 

৪ সেপ্টেম্বর ১৮টি নৌকা বাইচ দল নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। দলগুলোর ভেতর ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলে। এরপর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতায় হাদল নিউ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন হয়।

আরও