দরবৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ৫৭ দশমিক ৮৪ শতাংশ।

বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ৫৭ দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০ টাকা ২০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষ উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৫২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২০২৩ হিসাব বছরে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে শেয়াপ্রতি আয় হয়েছিল ১ টাকা ২৪ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ৮১ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বারাকা পতেঙ্গা পাওয়ারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ৩ টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৯২ পয়সায়।

বারাকা পতেঙ্গা পাওয়ারের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের আলোকে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ারের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৪ কোটি ৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৪৮৮। এর মধ্যে ৩৫ দশমিক ৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭ দশমিক শূন্য ১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৭ দশমিক ২৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও